1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

সন্ত্রাস,জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে ডিসি ইশরাত জাহান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৮০২ বার পঠিত

 

 

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় করগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত পাঠ করেন, মোঃ জালাল উদ্দিন গীতাপাঠ করেন, কমলাকান্ত আচার্য্য। এতে স্বাগত বক্তব্য রাখেন, করগাঁও ইউনিয়ন চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা। এতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ও বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ নুরুল হক, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাছির, কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ পরিচালক তমিজ উদ্দিন খাঁন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কড়মকর্তা( ওসি) ডালিম আহমেদ সহ অনেকেই।
এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান- বীরমুক্তিযোদ্ধার সন্তান কমান্ড এর পক্ষে মৃনাল দাশ ও ইনডেভার সংস্হা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইশরাত জাহান তিনির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস- জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং বাল্য বিয়ের প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি করতে হবে। কে কি করছো তা আমাদের নজরে আছে। অতএব মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ গঠনে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। দেশের উন্নয়নে নারীদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে হবে।
মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০টি গাছ রুপন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দরা।এছাড়াও তিঁনি নবীগঞ্জ সদর ও থানার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller