1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৭৬৪ বার পঠিত

 

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।
সারা দেশের ন্যায় গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।এই উপলক্ষে জেলা প্রশাসন হবিগঞ্জ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। দিবসের শুরুতে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে নবনির্মিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ-৩ আসনের মনোনীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির; হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান এবং জেলার সকল সহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ সর্বস্তরের মানুষ।এরপর কালেক্টরেট প্রাঙ্গণে আসা সকলে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন যা হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। সুসজ্জিত এই র‌্যালি সম্পূর্ণ শহরে এক উৎসবের আমেজ তৈরি করে।এরপর দিবস উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং ‘মুক্তির মেলা ও সুবর্ণজযন্তী উৎসব’ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর দিবস উপলক্ষে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মনোনীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির; হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান; এস এম মুরাদ আলী, পুলিশ সুপার, হবিগঞ্জ; জেলা পরিষদ হবিগঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম; হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম; জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিয়া জাহির; জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাগণসহ জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সুধীজন। এরপর দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বেলা ৩.৩০ ঘটিকায় জেলার আধুনিক স্টেডিয়ামে আয়োজিত হয় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। দিবসের সকল আয়োজনে সাধারণ মানুষের প্রানবন্ত উপস্থিতি পরিলক্ষিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller