1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জ মালিকানা জায়গা দিয়ে রাস্তা নির্মানে বাধা দেওয়ায় বাড়ীঘর ও মন্দিরে হামলা,থানায় অভিযোগ দায়ের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৭৫৫ বার পঠিত

 

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
নবীগঞ্জ মালিকানা জমি দিয়ে রাস্তা নির্মানে বাধা দেওয়ায় সংখ্যালঘু লোকজনের বাড়ীঘর ও মন্দিরে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। এতে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের তারালিয়া গ্রামে।
এ ব্যাপারে রামলোহ গ্রামের জহুর আলী ও তার পুত্র হোসাইন আহমদ লালনসহ ২৩ জনকে আসামী করে তারালিয়া গ্রামের শুভ্র গোপ বাদী হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরকারীরা যেকোন সময় আবারো হামলার আশংকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

অভিযোগ সুত্রর জানাযায়,নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের তারালিয়া ওরেফ টাইল্লা গ্রামের সুধীর গোপের মালিকানাধীন কামারগাও মৌজার এস এ দাগ নং ৬৮৫,৬৮৬,৬৮৬৭ রকম জমির উপর দিয়ে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জোরপুর্বক রাস্তা নির্মান করার জন্য চেষ্টা চালায় পাশ্ববর্তী রামলোহ গ্রামের জহুর আলী ও তার পুত্র হোসাইন আহমদ লালন,শওকত আলীর পুত্র রফিক আলী,সফিক আলী,জহুর আলীর স্ত্রী ছৈদুন্নেছা গংরা। এর প্রেক্ষিতে ভুমির স্থিতি অবস্থা বজায় রাখার জন্য হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ৫৫০/২০২০ অভিযোগ দায়ের করেন সুধীর গোপের পুত্র শুভ্র গোপ। অভিযোগের প্রেক্ষিতে আদালত নবীগঞ্জ থানা পুলিশকে ঐ ভুমির স্থিতিবস্থা বজায় রাখাসহ শান্তি শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু আদালকে নির্দেশ অমান্য করে বিরোধীয় ভুমিতে পুনরায় রাস্তা নির্মানের চেষ্টা করার অপরাধে ২০ মার্চ ২০২১ইং তারিখে হোসাইন আহমদ লালনকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ। পরে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় মুছলেকা দিয়ে ছাড়া পায় লালন। আদালতের মামলা নিস্পত্তি না হওয়ার পরও ঐ ভুমি দিয়ে রাস্তা নির্মানের পায়তারা করে জহুর আলী ও তার পুত্র হোসাইন আহমদ লালন গংরা। এরই জের ধরে গত ১৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ঐ জমিতে রাস্তা নির্মানের জন্য তারা প্রায় শতাধিক শ্রমিক নিয়ে মাটিকাটা শুরু। খবর পেয়ে সুধীর গোপ ও তার পুত্র শুভ্র গোপ অন্যান্য লোকজন নিয়ে তাদেরকে মাটি কাটতে নিষেধ করলে জহুর আলী ও লালন গংরা দেশীয় অস্ত্রসহ তাদরকে ধাওয়া করে। সুধীর গোপের লোকজন প্রানভয়ে দৌড়ে বাড়ীতে গিয়ে আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকজন সেখানে গিয়ে তাদের ঘরে ও দেবতামন্দিরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় তাদের হামলায় সুধীর গোপ,তার স্ত্রী সীতা রানী গোপ,পুত্র শূভ্র গোপ,সুচিত্র গোপ,সুবিনয় গোপসহ অন্যান্য লোকজন আহত হয়। তাদরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে সুধীর গোপের পুত্র শূভ্র গোপ বাদী হয়ে নবীগঞ্জ থানায়, জহুর আলী,তার পুত্র হোসাইন আহমদ লালন,শওকত আলীর পুত্র রফিক আলী,সফিক আলীসহ ২৩ জনের বিরুদ্ধে একটি অভিযাগ দায়ের করেন।
অভযোগকারী শুভ্র গোপ জানায়,লালন ও তার পিতা জহুর আলীসহ তাদের লোকজন আমাদেরকে দেশ ত্যাগের হুমকি দেয়। আমি ও আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় আছি।
এ ব্যাপারে,নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই মৃদুল কান্তি ভৌমিক বলেন,অভিযোগ পেয়েছি তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যােগে বঙ্গবন্ধুর জন্মদিনে প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন
নবীগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যােগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য বাদল কৃষ্ণ বনিক ও সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল এবং পৌর কমিটির সভাপতি বিপুল চন্দ্র দেব ও সাধারন সম্পাদক প্রানেশ চন্দ্র দেবের সার্বিক ত্তত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,প্রচার সম্পাদক পবিত্র বনিক,সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রায়,নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়,পৌর কমিটির বাবুল চন্দ্র দেব,টিংকু দাশ,বাবলু দাশ, শৈকত দাশ,প্রান্ত আচার্য্যসহ অন্যান্য নের্তৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller