1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

শ্রীমঙ্গলে থানার পাশে এক যুবককে ছুরিকাঘাত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৬৪১ বার পঠিত

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গলে থানার পাশে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছে। তাকে আশংকাজনক ভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ৪ জনকে আটক করেছে। আহত যুবক হল উপজেলার লাংলিয়াছড়া আনারস বাগান এলাকার আব্দুর রহমানের ছেলে আরাফাত হোসেন (৩৫)। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি সাংবাদিকদের প্রেসব্রিফিং করেন।

প্রেসব্রিফিং-এ ওসি মো.শামীম অর রশীদ তালুকদার জানান,মঙ্গলরবার দুপুর প্রায় ১ টার সময় ভিকটিম আরাফাত হোসেন ও সঙ্গীয় ডালিম নামে এক যুবক মটরসাইকেল যোগে থানার পাশে জামে মসজিদ এর গলির দিকে যাচ্ছিলেন। এমন সময় আব্দুর রউফ (৪২),বেলাল মিয়া (৩০),মো.বিল্লাল (৩২) ও রুমন মিয়া (৩৫) আরাফাতের মটরসাইকেল এর গতি রোধ করে তাকে চাকু দিয়ে পিঠে উপর্যুপুরি ছুরিকাঘাত করে মাটিতে ফেলে দেয়। এমন সময় থানা থেকে তিনি ভিকটিমের হাল্লা চিৎকার শোনে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে সিএনজি অটোরিক্সা যোগে ভিকটিমকে উপজেলা হাসপাতালে প্রেরণ করেন।

পরে আসামীদের পেছনে ধাওয়া করে উল্লেখিত চারজন আসামীকে ধরতে সক্ষম হন। ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান। আসামীরা উপজেলা উত্তর উত্তরসুর এলাকার মহব্বত আলীর ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় ভিকটিমের ভাই জামাল হোসেন উল্লেখিত চার আসামীসহ আরও দুই জনকে আসামী করে থানায় মামলা দায়ের করছেন।

এ ব্যাপারে আসামীদের মামা মীর মো.রাজা মিয়া জানান,উপজেলার লাংলিয়া ছড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার ভিকটিম আরাফাতসহ আরও তাদের লোকজন আসামীদের বড় ভাই হেলাল মিয়াকে মারপিট করে।

এ ঘটনায় গতকাল রাতেই আরাফাতসহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় বলে তিনি জানান। অদ্য বুধবার সকালে হেলাল মিয়া লাংলিয়া ছড়া তার লেবু বাগানে গেলে আরাফাতের ভাই জামাল,পিতা সহ অন্যান্যরা হেলাল মিয়াকে আটক করে রাখেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller