1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

পরীক্ষায় ফেল করতে পারে হবু স্ত্রী, শঙ্কায় স্কুলে আগুন ধরিয়ে দিলো মিসরীয় স্বামী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৪৬০ বার পঠিত

 

নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।। হবু বউয়ের স্কুলে আগুন দেয়ার অভিযোগে মিসরে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরের পরীক্ষায় তার বাগদত্তা পাস করবে না বলে জানার পর ২১ বছরের ওই যুবক স্কুলের কন্ট্রোল রুমে আগুন ধরিয়ে দেন।

শনিবার (২৭ আগস্ট) পুলিশের বরাত দিয়ে মিসরের স্থানীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই যুবককে চারদিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনো তদন্ত শুরু হয়নি। দেশটির প্রসিকিউটর জেনারেল বলেছেন, অভিযুক্ত যুবককে মিসরের রাজধানী কায়রোর উত্তরাঞ্চলের মেনোফিয়া প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে।

ওই যুবক স্বীকারোক্তিতে বলেছেন, চলতি বছরের পরীক্ষায় তার হবু বউ পাস করবে না বলে জানতে পেরেছেন তিনি। পরীক্ষায় পাস না করলে তাদের বিয়ে পিছিয়ে যাবে। আর এ জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে তাকে। বিষয়টি মেনে নিতে না পারায় তিনি স্কুলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller