1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৩১৩ বার পঠিত

 

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছে ৪ জন। বুধবার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া গ্রামের প্রয়াত আব্দুল সত্তারের ছেলে মানিক মিয়া (৭০) ও চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের ছানু মিয়ার ছেলে সোহেল মিয়া (৪২) ও বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের সিএনজি চালক আব্দাল মিয়া (৪৫)।পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুলতলী বাজার এলাকায় প্রাইভেটকারটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ সাতজন আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে মানিক মিয়াকে সিলেট ও সোহেল মিয়াকে নবীগঞ্জে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইকবাল হোসেন তালুকদার
নবীগঞ্জ প্রতিনিধি
মোবাঃ০১৭৮৮৪৮০৪৬২

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller