1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

বঙ্গবন্ধু অন্যের নিরাপত্তা নিয়ে ছিলেন উদ্বিগ্ন, নিজেকে নিয়ে উদাসীন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১০৩১ বার পঠিত

নাজনীন নাবিলা, ঢাকা থেকে। ।

নিরাপত্তার প্রশ্ন থাকলেও ধানমন্ডি-৩২ নম্বরের বাসভবন ছেড়ে গণভবনেও যাননি তিনি। সাপ্তাহিক ছুটির দিনটিতে পরিবারের সান্নিধ্যেই কাটাতেন বঙ্গবন্ধু। কিন্তু, দেখা করতে আসা রাজনৈতিক নেতাকর্মীদের কাউকেই ফেরাতেন না তিনি। কেমন ছিল বঙ্গবন্ধুর শেষ দিনগুলো?

অন্যান্য সময়ের মতোই জীবনের শেষ দিনগুলোতেও স্বাভাবিক দিনযাপন করছিলেন বঙ্গবন্ধু। কর্মদিবসগুলোতে অফিস আর সাপ্তাহিক ছুটির দিনে ধানমন্ডির বাসভবন। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা ছিল একেবারেই ঢিলেঢালা। বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে সতর্ক করা হয়েছিল আসন্ন বিপদ নিয়ে। তাকে অনুরোধও করা হয়েছিল গণভবনে থাকার জন্য। কিন্তু, গণভবনে থাকলে সাধারণ মানুষের সাথে সংযোগ কমবে বলে বঙ্গমাতাও কখনও ৩২ নম্বরের বাড়ি ছাড়তে চাননি।

বঙ্গবন্ধুর একান্ত সচিব ড. মসিউর রহমান বলেন, ‘সরকারি সুযোগ-সুবিধা বা আরাম আয়েশের ব্যাপারে তাদের তেমন কোনও খেয়াল ছিলো না। তবে, সরকারি বা রাজনৈতিক কাজের জন্য মাঝে মাঝে সরকারি বাসভবন ব্যবহার করতেন।’

বঙ্গবন্ধুর একান্ত সচিব ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘যারা স্বাধীন বাংলা আলোবাতাসে বড় হয়েছে তারা কিভাবে বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলো।’

পঁচাত্তরের ১০ আগস্ট ছিল রবিবার। দিনটি ছিল সাপ্তাহিক ছুটির দিন। বাড়িতে লুঙ্গি, গেঞ্জি পড়তেন বঙ্গবন্ধু। ছুটির দিন সব আত্মীয় স্বজনকে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে আসতে বলতেন বঙ্গবন্ধু। সবাইকে নিয়ে মধ্যাহ্নভোজ সারতেন তিনি। পরিবারের সদস্যদের নিয়ে খেলতেন ব্যাডমিন্টন। আট দশটা মধ্যবিত্ত বাঙালি পরিবারের মতই একেবারে সাদামাটা জীবনযাপন করত বঙ্গবন্ধু পরিবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller