1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৩ প্রার্থীর মনোয়নপএ জমা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৬৮৫ বার পঠিত

ফরজুন আক্তার মনি (সম্পাদক ও প্রকাশক)।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে (ইউপি) চেয়ারম্যান পদে ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে বেশিরভাগ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। অথচ নির্বাচন আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল-সমাবেশ ও মহড়া করতে পারবেন না।

জানা গেছে, ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও রয়েছেন বিদ্রোহী (আওয়ামী) ও স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হেভিওয়েট তিন বিদ্রোহী প্রার্থীও আছেন। সাধারণ সদস্য পদে ৪৮৪ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭৮ জন মনোনয়ন পত্র জমা করেছেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবশ্রী দাস পার্লি বলেন, ‘প্রার্থীরা শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller