1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে ইউপি নির্বাচন যাচাই বাছাই সম্পন্ন ॥ ২ চেয়ারম্যান ও ৪ মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৭২১ বার পঠিত

ফরজুন আক্তার মনি, ( সম্পাদক ও প্রকাশক) ॥ আসন্ন ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের তৃতীয় দফায় অনুষ্টিতব্য নির্বাচনে বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই সম্পন্ন হয়েছে। এতে ঋন খেলাপী, মামলা, বয়স ও মনোনয়ন ফরমে ভুল তথ্যের কারনে ২ জন চেয়ারম্যান ও ৪ জন মেম্বার পদ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রির্টানিং কর্মকর্তা। এবারে নির্বাচনে উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩, সাধারণ সদস্য পদে ৪৮৪ সংরক্ষিত আসনে ১৭৮ জন পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ব্যাংক ঋন খেলাপীর কারনে ৬নং কুর্শি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল উদ্দিন, মনোনয়নপত্রে ভুল তথ্যের কারনে ১০নং দেবপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। এছাড়া ভুল তথ্যের কারনে ৯নং বাউসা ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হারুন মিয়া, মামলা সংক্রান্ত কারনে করগাওঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ মুহিত মিয়া, ঋন খেলাপীর কারনে ৮নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলাম (বর্তমান মেম্বার) এবং বয়সের কারনে ৭নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী শামছুল হক এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যন পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬৩ জন প্রার্থীর মধ্যে ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে ৩ জন, ২নং বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নে ৫ জন, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে ৫ জন, ৪নং দীঘলবাক ইউনিয়নে ৭ জন, ৫নং আউশকান্দি ইউনিয়নে ৪ জন, ৬নং কুর্শি ইউনিয়নে ৭ জন, ৭নং করগাওঁ ইউনিয়নে ৭ জন, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে ৭ জন, ৯নং বাউসা ইউনিয়নে ৩ জন, ১০ নং দেবপাড়া ইউনিয়নে ৫ জন, ১১নং গজনাইপুর ইউনিয়নে ৫ জন, ১২নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নে ৫ জন ও ১৩নং পানিউন্দা ইউনিয়নে ২ জন। ১৩টি ইউনিয়নে ৪ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করেন। তারা হলেন, উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য অফিসার, সমবায় অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার। উপজেলায় ১ ও ৪নং ইউপি ব্যতিত বাকী ইউনিয়নে আওয়ামীলীগের ১৬ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া জাপা ৫ ও ১টি ইউপিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনিত প্রার্থী রয়েছেন। জাপার ১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আপিলে ফিরে আসতে না পারলে চেয়ারম্যান পদে ৬১ ও সাধারণ সদস্য পদে ৪৮০ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller