1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৭০৮ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার এলজিইডির গ্রামীণ সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বেপরোয়াভাবে ইটভাটার মাটি ও ইট বহনকারী ট্রাক্টর চলাচলের কারণে রাস্তাগুলো খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রতি বছরই ইটভাটার মৌসুমে কয়েক মাস ধরে একই রাস্তা দিয়ে বেপরোয়াভাবে অনর্গল মাটি বহনকারী ট্রাক্টর চলাচলের কারণে রাস্তাগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নবীগঞ্জ উপজেলার প্রায় এলজিইডির গ্রামীণ রাস্তাগুলো খানাখন্দে ভরপুর সেদিকে প্রশাসন কোনো নজর না দেওয়ায় মেরামতের কিছু দিন পরই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বেপরোয়াভাবে এই যানবাহনের কবলে পড়ে মাঝে মধেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিভিন্ন গ্রামের জনসাধারণের চলাচলের জন্য উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের পাকা রাস্তাগুলোর একই অবস্থা। গ্রামীণ রাস্তাগুলো সরকারিভাবে ধারণক্ষমতা ১৫ টনের বেশি বোঝাই পরিবহণ করা নিষেধ থাকলেও কেউ তা মানছে না। একই রাস্তা দিয়ে সব সময় ট্রাক্টর দিয়ে মাটি ও ইট পরিবহণ করায় জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন শিশু শিক্ষার্থী, সাইকেল, মোটরসাইকেল ও ভ্যানসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করতে হয়। এছাড়া করগাওঁ ইউপির নবীগঞ্জ টু শেরপুর রাস্তা, পাঞ্জারাই রাস্তা, সদর ইউনিয়নের দত্তগ্রাম সড়ক, আদিত্যপুর বাজার পর্যন্ত পাকা রাস্তার পিচ ও খোয়া উঠে ক্ষতবিক্ষত হয়ে ধুলোবালিতে পরিণত হয়েছে। আবার সামান্য বৃষ্টি হলে পাকা রাস্তা কর্দমাক্ত হয়। উপজেলার প্রায় রাস্তার একই অবস্থা। তা মেরামতের কোন উদ্যোগ নেই। এছাড়া প্রতি বছরই রাস্তা রক্ষনা বেক্ষন ও মেরামদের জন্য পর্যাপ্ত বরাদ্ধ আসলেও নামমাত্র জোড়াতালি দিয়ে মেরামতের কাজ করলেও তা বেশী দিন স্থায়ী থাকেনা।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, ধুলাবালিযুক্ত রাস্তায় চলাচলের দ্বারা শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়। এছাড়াও এই ধুলাবালি নাশিকা দিয়ে প্রবেশ করায় জনসাধারণের শ^াসকষ্ট রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জানান, ‘সরকারি নিয়ম অনুযায়ী রাস্তাগুলোতে ১৫ টনের বেশি লোড দেওয়া নিষেধ থাকলেও কেউ তা মানছেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller