1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

রোহিঙ্গা ক্যাম্পের ১২০০ ঘর পুড়ে ছাই, ৩০ হাজার মানুষ গৃহহীন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১২৬৮ বার পঠিত

নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে ১২০০টি ঘর পুড়ে গেছে। রোববার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নং ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ক্যাম্পের প্রায় ১২০০ ঘর পুড়ে যায়। এতে অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন ক্যাম্পে আগুন লাগার বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, উখিয়ার শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পাওয়ার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়াও কক্সবাজার সদর, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তাদের বিভিন্ন কেন্দ্রে সরিয়ে আনা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ, চলতি বছর (২০২২) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত ২ জানুয়ারি (রোববার) উখিয়ার ২০ নং এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। সে ঘটনায় হতাহত না হলেও পুড়ে যায় হাসপাতালটির ৭০ শয্যা।

এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে ঘটনায় দশ হাজারের বেশি ঘর পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় দুই লক্ষাধিক রোহিঙ্গা এবং ১১ জনের প্রাণহানি ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller