1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৪১৪ বার পঠিত

তামান্না জান্নাত,কক্সবাজারঃকক্সবাজারের ঈদগাঁওর ইসলামপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে আব্দুস সাত্তার (৩৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (১০ জানুয়ারি) উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী ছৈয়দ নুর মৌলভীর বাড়ি সংলগ্ন তেতুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন সৈয়দ আনছার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আবদু সাত্তার ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
তিনি আরো জানান, মঙ্গলবার রাতে ঘটনাস্থল সংলগ্ন তার ধান ক্ষেতে পানি সেচ দিতে ঘর থেকে বের হয়েছিল আব্দুর সাত্তার।স্থানীয়রা ধারণা করছেন, রাতভর পানি সেচ দিয়ে ভোররাতে ক্লান্ত হয়ে হয়তো অসতর্কতা বশত পাশের রেললাইনের উপর ঘুমিয়ে পড়ে। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন পৌঁছার পূর্বে এক বগির রিহার্সাল ট্রেনে কাটা পড়ে সাত্তারের মৃত্যু হয়।নিহত কৃষক চার সন্তানের জনক।স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর জানান, পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহের খন্ডিত অংশটুকু নিয়ে যায়।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, রেলওয়ে পুলিশ বিষয়টি দেখভাল করছে, থানা পুলিশকে এখনো কিছু অবগত করেনি। পরিবারের পক্ষে মামলা, অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।
এদিকে ৭ জানুয়ারী রামুতে ট্রেন কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। কক্সবাজারে রেল চলাচল শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হলো। একটি গরুরও মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller