1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চটি ১৭ ঘণ্টা পর উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৪৪ বার পঠিত

নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় ডুবে যাওয়া লঞ্চ আফসারউদ্দিন ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তানহারুল ইসলাম।

রোববার রাত ১০টার দিকে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। রাতভর চেষ্টার পর সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মাঝনদী থেকে লঞ্চটিকে টেনে তীরে আনতে সক্ষম হয় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

এদিকে স্বজনদের মরদেহ না পেয়ে বিক্ষোভ করছে উপস্থিত জনতা। পরে পুলিশ তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।

রোববার দুপুরে ঢাকা থেকে যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশে যাচ্ছিল লঞ্চটি। নারায়ণগঞ্জের আল আমিন নগরের কয়লাঘাটে এমভি রূপসী নামের একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায় এমএল আফসারউদ্দিন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা গতকাল পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller