1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেনের হবিগঞ্জে সফর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৯১ বার পঠিত

ফরজুন আক্তার মনি,( সম্পাদক ও প্রকাশক)।। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া ০৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে হবিগঞ্জ জেলায় সরকারি সফরে আসেন। তিনি মাধবপুর উপজেলার বিভিন্ন চা বাগানে চা শ্রমিকদের ঘর পরিদর্শন করেন এবং তাদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজ নেন। চা শ্রমিকরা সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেনের কাছে তাদের প্রাত্যহিক জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের বেতন বৃদ্ধি পাওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরবর্তী সময়ে তিনি বাহুবল উপজেলার মহাশয়ের বাজার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। সেখানকার অধিবাসীরা জানান তাদের নিজেদের ঘর ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দিয়েছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, সিলেট ড: মোঃ মোশাররফ হোসেন, হবিগঞ্জ জেলার
জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller