1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জের দুলাল আবারও চাঁদাবাজি মামলার আসামি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৭৮ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক) ॥হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মো.মোছাব্বির মিয়ার পুত্র দুলাল মিয়ার (৩০) এর বিরুদ্ধে ২ লাখ টাকার চাদাঁবাজির মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ফয়সল আহমেদ।

মামলা সুত্রে জানা যায়, গতকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিটাপুর গ্রামের মৃত আব্দুল আহাদের পুত্র ফয়সল আহমেদ।আউশকান্দি বাজারে ফয়ছল আহমেদের কলনী ও ফার্নিচারের দোকান রয়েছে। গত (১১ সেপ্টেম্বর) ওই ব্যবস্থা প্রতিষ্ঠানে গিয়ে ফয়ছলের নিকট দুলাল মিয়া ও তার লোকজন বাজারে ব্যবসা করতে হলে তাকে ২ লাখ টাকা চাঁদা দেয়ার দাবী করেন। এ সময় টাকা দিতে অম্বীকৃতি জানালে দুলাল দেশীয় অস্ত্র দিয়ে ফয়ছলকে প্রাণে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুলাল পালিয়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেন ভুক্তভোগী ফয়ছল। পরে রবিবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মৃত মোছাব্বির মিয়ার ছেলে মো. দুলাল মিয়ার (৩০)কে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে চলতি মাসের ভিতরে তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করার জন্য নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।যাহার সিআর মামলা নং ৩৫৮/২১। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, আদালতের নির্দেশনা এখনো পাইনি, আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।গত বছরও মোঃ দুলাল আহমেদ চাঁদাবাজি মামলায় নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller