1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে ১১নং গজনাইপুর ইউপির ১ নং ওয়ার্ডে সরকারি রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৪৪৯ বার পঠিত

 

ফরজুন আক্তার মনি, ( সম্পাদক ও প্রকাশক)।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন ১১নং গজনাইপুর ইউপির ১নং ওয়ার্ডে কায়স্থ গ্রাম বাজার থেকে শতক পর্যন্ত এলজিইডি বরাদ্দ কৃত রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকা বাসীর পক্ষ থেকে দায়ের করেছে গত ০৩/১০ /২১ ইং তারিখ রোজ রবিবার ১নং ওয়ার্ডের মোঃ মকসদ আলীর পুত্র সুমন মিয়া (৩২)।
জানা যায়,নবীগঞ্জের ১১ নং গজনাইপুর ইউপির ১ নং ওয়ার্ডে কায়স্থ গ্রাম বাজার থেকে শতক পর্যন্ত সরকারি রাস্তার নির্মাণ কাজ এলজিইডি বরাদ্দ থেকে শুরু হয়েছে।এলাকার লোকজন ও অভিযোগ কারী দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি. কম কে জানান এই কাজে নেতৃত্ব দিচ্ছেন ১ নং ওয়ার্ড মেম্বার বকুল মিয়া ও যুবলীগ সদস্য ২ নং ওয়ার্ডের আঃ গফুরের পুত্র রুহেল মিয়া ও মোগা মিয়ার পুত্র অয়তুন মিয়া সহ কিছু লোকজন।রাস্তাটি ১৮ ফুট হলেও কোথাও কাজ হচ্ছে ১৩ ফুট আবার কোথাও ১২ ফুট।এই অনিয়মের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ০৩/১০/২১,ইং তারিখ রোজ রবিবার অভিযোগ দায়ের করে মকসদ আলীর পুত্র সুমন মিয়া।এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নিকট জানতে চাইলে, তিনি জানান অভিযোগ টি পেয়েছি এবং pio কে তদন্তের ভার দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্তে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইউপি সদস্য বকুল মিয়ার নিকট জানতে চাইলে, তিনি জানান সরকারি রাস্তা সব দিকেই সমান।সামনে নির্বাচন প্রতিপক্ষ থাকতেই পারে।রুহেল মিয়া কে ফোন করা হলেও রিসিভ করেনি।অয়তুন মিয়া জানায়, এ ব্যাপারে আমি কিছুই জানি না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller