1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে উপজেলা যুব গণফোরামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সাইফুর আহবয়াক,জাকির সদস্য সচিব,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৮৮৮ বার পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার বিকালে নবীগঞ্জ উপজেলা যুব গণফোরামের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুব গণফোরাম নেতা হাফিজ সাইফুর রহমানের সভাপতিত্বে ও শীতেশ সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা গণফোরামের সভাপতি এড. শ্যামল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ। সভায় হাফিজ সাইফুর রহমানকে আহবায়ক, জাকির হোসেনকে সদস্য সচিব ও ছিফতুর রহমান, জিলু খান, সুহেল মিয়া, বাবুল মিয়াকে যুগ্ম আহবায়ক এবং শীতেশ সরকার, রাজু আহমদ ও ইমরান সাদিকে যুগ্ম সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা যুব গণফোরামের আহবায়ক কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি এড. শ্যামল কান্তি দাস। সভায় বক্তাগণ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে গণজাগরন গড়ে তুলার আহবান জানান। সভায় নব-গঠিত নবীগঞ্জ উপজেলা যুব গণফোরামের আহবায়ক কমিটির নেতৃত্বে আগামী ৩ মাসের মধ্যে উপজেলার ১৩টি ইউনিয়ন কমিটি গঠন পূর্বক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব গণফোরাম নেতা নূর ইসলাম,খালেদ মিয়া ও প্রসাদ রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller