1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে মাদকসেবী ও দাঙ্গাবাজ সালাম,মঙ্গলের জামিন নামঞ্জুর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৭৮৭ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার,নবীগঞ্জ থেকে : নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামস্থ বাংলাবাজার এলাকার বহুল আলোচিত দুই সন্ত্রাসী ও দাঙ্গাবাজ সালাম ও তার ভাগ্নে মঙ্গলের জামিন নামঞ্জুর করেছেন আদালত। ১৩ অক্টোবর শিশু বাচ্চা রিয়াজ ও তার পিতার উপর অতর্কিত হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। এখবর নিশ্চিত করেন বাদী পক্ষের নিয়োজিত আইনজীবী ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ। চাঞ্চল্যকর ওই ঘটনায় গত মঙ্গলবার সালাম সহোদর রহিম ও তার পুত্র দিলালকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৩ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে রিয়াজ (১৩) নামের এক শিশু বাচ্ছাকে নির্দয় নির্যাতন করে ওই গ্রামের মৃত ইজন চৌকিদারের পুত্র আব্দুর রহিম। খবর পেয়ে রিয়াজের পিতা আবু বক্কর তালুকদার তাকে উদ্ধার করে। এসময় বাংলাবাজার নিয়ে আসার পথে রহিমের সহোদর সন্ত্রাসী বজলের ভাড়াটিয়া বাসা থেকে রামদাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে পিতা/পুত্রকে গুরুতর আহত করে আলোচিত সন্ত্রাসী মঙ্গল মিয়া,বজল,ফজল মিয়া,সালাম ও আব্দুস ছালেক,দিলাল,রহিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এঘটনাকে নজিরবিহীন হিসেবে অভিহিত করেন এলাকার এঘটনায় রিয়াজের সহোদর কলেজ ছাত্র রেদুওয়ান আহমদ ১৭ অক্টোবর ৮ জনসহ অজ্ঞাতনামা আরো ১৫-২০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এলাকার শান্তি,শৃংখলা রক্ষায় চৌকিদার ইজনের পুত্র সালাম এবং তাহিদের পুত্র মঙ্গলকে ধরতে বিশেষ পরিকল্পনা গ্রহন করে পুলিশ। জনতার রোষানল ও গ্রেপ্তার এড়াতে দুই দুর্বৃত্ত আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। তাদের অপকর্মের রেকর্ড পর্যালোচনা করে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি নেমে এসেছে। ওদিকে,পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়,কুর্শি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মাদকও নারী ব্যাবসায় তালিকাভুক্ত সন্ত্রাসী হচ্ছে এনাতাবাদ গ্রামের মৃত ইজন চৌকিদারের পুত্র আব্দুস সালাম ও তার ভাগ্নে মঙ্গল মিয়া। ইতিপূর্বে হত্যামামলা,নারী ব্যবসা ও মাদকের মামলায় গ্রেপ্তার হয় ইজনপুত্র সালাম। এছাড়াও তাহিদ পুত্র মঙ্গল কর্তৃক বাংলাবাজার সিএনজি (অটোরিকশা) ষ্ট্যান্ড দখল বাণিজ্য ও চাঁদাবাজিতে অতিষ্ট লোকজন তাকে গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করেন। সম্প্রতি সে আবারো ষ্ট্যান্ড দখল ও বাংলাবাজার এলাকায় আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র করছিল। এনিয়ে কুর্শি ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বে নিয়োজিত এসআই লুৎফর রহমান বলেন, বাংলাবাজার এলাকায় আইন শৃঙ্খলার উন্নয়নে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। ##

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller