1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

এক সাথে বাবা-মায়ের ‘আত্মহত্যা’, কী হবে অসহায় দুই শিশুর ভবিষ্যৎ?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৬৩৬ বার পঠিত

আশরাফ আহমেদ হারুন, বিশেষ প্রতিনিধি।।
বাবা-মায়ের ‘আত্মহত্যা’, কী হবে অসহায় দুই শিশুর

হবিগঞ্জের চুনারুঘাটে গলায় ওড়না পেঁচানো স্বামী-স্ত্রীর আত্মহত্যার পর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে অসহায় দুই শিশু সন্তানের। কার কাছে মানুষ হবে, লেখাপড়া চালাতে পারবে না, কে খাওয়াবে পড়াবে- এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন আত্মহত্যাকারী আ. রউফের বৃদ্ধ পিতামাতা। মা-বাবাকে হারিয়ে কান্না থামছে না অবুঝ দুই শিশুর।

এদিকে এ ঘটনা আত্মহত্যা নাকি হত্যা তার কোনো কূলকিনারা করতে পারছে না পুলিশ। তারা বলছেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে। কারণ স্বামী-স্ত্রীর কারও শরীরে আঘাতের কোনো চিহ্নও নেই।

চুনারুঘাটের নরপতি গ্রামের রিকশাচালক আব্দুর রউফ ও আলেয়া দম্পতির লাশ শুক্রবার সকালে উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে শনিবার বিকালে লাশ দুটি পরিবারে কাছে হস্তান্তরের পর সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রউফ ও আলেয়া দম্পতির ১০ বছরের ছেলের নাম রায়হান আহমেদ ও ছোট ছেলে ফরহাদ মিয়ার বয়স পাঁচ বছর। রায়হান ও ফরহাদ বর্তমানে দাদা-দাদির কাছে রয়েছে। আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাদের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

শিশুদের দাদা আবুল হোসেনের বয়স প্রায় ৫৬ এবং দাদি মনোয়ারা বেগমের বয়স ৪৫ বছর। বার্ধক্যজনিত কারণে দুজনেই বাড়ির বাইরে কোনো কাজ করতে পারেন না। শিশুদের বাবা আব্দুর রউফ রিকশা চালিয়ে সংসার চালাতেন। মাঝে মধ্যে রিকশা চালান দাদা।

দাদি মনোয়ারা বেগম বলেন, রায়হান তৃতীয় শ্রেণিতে পড়ে। এখন তার লেখাপড়া করানো দূরের কথা তিনবেলা খেতে দেওয়া আমাদের পক্ষে কঠিন। বয়সের কারণে আমি এবং তাদের দাদাও কোনো কাজ করতে পারি না। এখন তাদের কীভাবে বুঝিয়ে রাখব, কে দেখাশোনা করবে তাও জানি না।

শিশুদের দাদা আবুল হোসেন বলেন, চারপাশে এখন শুধু অন্ধকার। একদিকে ছেলে ও ছেলের বউয়ের চলে যাওয়া, অন্যদিকে নাতি-নাতনির ভবিষ্যৎ। কী করব কিছু বুঝতে পারছি না। অবুঝ এ দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন।

এর আগে এ ঘটনায় মৃত আব্দুর রউফের বাবা আবুল হোসেন বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান, এখনো এ ঘটনার কোনো রহস্য উদঘাটন সম্ভব হয়নি। নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller