1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

হবিগঞ্জে হাসপাতাল টেকনোলজিস্ট কে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১১২৩ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জ শহরের প্রধান সড়কেহবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের টেকনোলজিস্ট সাইফুল ইসলাম (২৮) কে প্রকাশ্যে নিশংস ভাবে কুপিয়ে হত্যাকারীদের এবং ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর হাসপাতালের ডাক্তার, নার্স, স্টাফ, কর্মকর্তা-কর্মচারীরা। ২৯ ডিসেম্বর বুধবার দুপুরে হবিগঞ্জ পৌরশহরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন (বিএমএ) হবিগঞ্জের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মুশফিক হোসেন চৌধুরী ও হাসপাতালের ডাক্তার, নার্স, স্টাফ, কর্মকর্তা-কর্মচারীরাগণ। বক্তারা অনতিবিলম্ব সাইফুলকে হত্যার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় সাইফুল কে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা । নিহত সাইফুল হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা গ্রামের বাসিন্দা ও হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের টেকনোলজিস্ট ছিলেন। তাঁর সহকর্মীরা অভিযোগ করেন, ঘটনার দিন সকালে ল্যাবে দুই তরুণের সঙ্গে কথা-কাটাকাটি হয় তাঁর। এর জের ধরে তাঁর ওপর হামলা চালানো হয়। থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার দুপুরে হাসপাতালের ল্যাবে দুই ব্যক্তির সঙ্গে রক্ত পরীক্ষা নিয়ে কথা-কাটাকাটি হয় সাইফুলের। এ সময় উপস্থিত লোকজন তাঁদের শান্ত করেন ও পরিস্থিতি সামাল দেন। কিছুক্ষণ পর বেলা আড়াইটার দিকে সাইফুল ব্যক্তিগত কাজে শহরের খাজা গার্ডেনে (বিপণিবিতান) যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller