1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

হবিগঞ্জে স্বাস্থ্যকর্মী খুনের ঘটনায় সুমন নামের এক যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৯৬৪ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার।

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম মো. সুমন মিয়া। সে উমেদনগর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।

তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া সুমন শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারি। গোপন সূত্রে খবর পেয়ে উমেদনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

বাকি আসামীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের টাউন হল রোড এলাকায় সাইফুল ইসলামকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত সাইফুলের বাড়ি মাধবপুর উপজেলার মনতলা গ্রামে।

ঘটনার দিন সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মমিন উদ্দিন জানিয়েছিলেন, মঙ্গলবার বিকেলে শহরের টাউন হল রোড এলাকা থেকে রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন সাইফুল। সে সময় একদল লোক রিকশার পথরোধ করে তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাইফুল মারা যান।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১১টায় হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন নিহত সাইফুল ইসলামের বোন লুৎফুন্নেছা শেফু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller