1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

হবিগঞ্জে ল্যাব টেকনেশিয়ান হত্যার ঘটনায় আরেক যুবক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৭৬০ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলাম হত্যার ঘটনায় আরো এক সহযোগী আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত বুধবার রাতে র‌্যাব-০৯ সিপিসি-১ হবিগঞ্জ এর একটি আভিযানিকদল কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানাধীন খৈশর গ্রামের কাঠখালীঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করলে গতকাল তাকে কারাগারে প্রেরণ করা হয়। আটক মনির হোসেন (২৫) বানিয়াচং উপজেলার মাটিকাটা গ্রামের সামছুল হকের পুত্র ও শহরের উমেদনগর এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। এর আগে একই মামলায় শহরতলীর উমেদনগর গ্রাম থেকে সুমন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর দুপুরে শহরের টাউন হল রোড এলাকায় সাইফুল ইসলামকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত সাইফুলের বাড়ি মাধবপুর উপজেলার মনতলা গ্রামে। এ নিয়ে মোট ২ জনকে আটক করা হলো। তবে এ মামলার প্রধান আসামি এখনও ধরা না পড়ায় নিহত সাইফুলের সহকর্মী ও স্বজনরা মামলার ভবিষ্যত নিয়ে শংকিত রয়েছেন। পরে এ ঘটনায় গত (৩০ ডিসেম্বর) রাত ১১টায় হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন নিহত সাইফুল ইসলামের বোন লুৎফুন্নেছা শেফু। মামলার তদন্তকারী অফিসার দৌস মোহাম্মদ জানান, মনির হোসেন এ মামলার সন্দিগ্ধ আসামি। তবে হত্যার রহস্য উদঘাটনে তার রিমান্ড আবেদন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller