1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

বাহুবলে নিখোঁজের ২২ দিন পর কিশোরের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৬১১ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার।

বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মধুপুরের পাশে বন বিট থেকে সুমন মুন্ডা নামের এক কিশোরের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) দুপুর একটার দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। সুমন মুন্ডা মধুপুর বাগানের পরিমল মুন্ডার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর ফেসবুকে ছবি পোস্ট নিয়ে সুমন মুন্ডার সাথে প্রতিবেশী সুনীল মুন্ডার ছেলে বুধু মুন্ডার বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে বুধু মুন্ডা উত্তেজিত হয়ে সুমনকে চড়-থাপ্পড় মারতে শুরু করলে পার্শ্ববর্তী লোকজন তাদের থামিয়ে দেয়। পরে দুজন দুই দিকে চলে যায়।

শনিবার দুপুরে বনবিটে লাশ পাওয়ার বিষয়ে সুমনের মা বাণী মুন্ডা জানান, ২৩ ডিসেম্বর আমার ছেলের সাথে বুধু মুন্ডার ঝগড়া হয়ে বলে আমাকে আমার পাশের বাড়ির মহিলা জানালে, আমি বাগান সভাপতিকে জানাই। বাগান সভাপতি বলেন অপেক্ষা কর আমি বিষয়টি দেখে দিব। তিনি আর কি দেখবেন? ওইদিন বৃহস্পতিবার থেকে আমার ছেলে বাড়িতে ফিরে নাই। আমি শুনছি পাহাড়ে আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমার ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলেকে কে বা কারা মেরে পাহাড়ের ভিতরে রেখেছে। আইনের কাছে বিচার দাবী করে মৃত সুমনের মা ও ছোট বোন পূজা মুন্ডা কান্নায় ভেঙে পড়েন।

সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, ফেসবুকে বুধুর বোন মুক্তা মুন্ডার ছবি পোস্ট করে সুমন মুন্ডা। এরই জের ধরে বুধু ও সামনের মাঝে বাক-বিতন্ডা ঘটে ২৩ ডিসেম্বর সকালে। এরপর হতে সুমন রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনার ২২ দিন পর ১৫ জানুয়ারি পুটিজুরি বনবিটের ভিডিও ফাস্ট টিলা নামক স্থান থেকে অর্ধগলিত ঝুলন্ত অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller