1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

তাহিরপুর সীমান্তে আবারো ঢুকে পড়ছে ভারতীয় ৬ বন্যহাতি,এলাকায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬১৫ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার।
আড়াই মাসের ব্যবধানে আবারও সীমান্তে অতিক্রম করে ভারতের মেঘালয় পাহাড়ের ছয়টি বন্য হাতি তাহিরপুরের বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ টিলায় অবস্থান নিয়েছে। রবিবার ভোররাতে হাতিগুলোকে সীমান্ত এলাকায় দেখতে পান স্থানীয় লোকজন। তাৎক্ষণিক বিষয়টি বিজিবি ও উপজেলা প্রশাসনকে অবগত করেন সীমান্ত বড়গোপ এলঅকার লোকজন।
খবর পাওয়ার পরপরই বিজিবি ও বন বিভাগের লোকজন বন্য হাতিগুলোকে নিরাপদে সরিয়ে দিতে চেষ্টা করেন। স্থানীয় লোকজনকে সতর্ক থাকতে মাইকিং করা হচ্ছে।
জানা যায়, রবিবার ভোরে তাহিরপুর উপজেলার সীমান্তে বড়দল উত্তর ইউনিয়ন বড়গোপ টিলায় ৬টি বন্য হাতি দেখতে পান স্থানীয় লোকজন। টিলার বাসিন্দাদের ধারণা, শনিবার রাত থেকেই হাতিগুলো টিলায় অবস্থান নিয়েছে। টিলার লোকজন হাতি তাড়াতে টিন বাজিয়ে উচ্চশব্দ তৈরি করছেন। তাহিরপুর থানা পুলিশ, বিজিবি ও বন বিভাগের লোকজন বন্যহাতি থেকে সাধারণ মানুষকে নিরাপদ ও দূরে থাকার জন্য অনুরোধ জানিয়ে সীমান্ত এলাকায় মাইকিং করছেন।
বড়গোপ টিলার বাসিন্দা আদিবাসী নেতা পুলক মারাক জানান, ভোরে টিলার লোকজন হঠাৎ করে ছয়টি বন্য হাতি দেখতে পান। পরবিবর্তীতে টিন বাজিয়ে ও আগুন দেখিয়ে হাতিগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবীর বলেন, চাঁনপুর এলাকার বিজিবির মাধ্যমে ভারত থেকে ছয়টি হাতি নেমে আসার খবর পেয়েছি।
শেষ খবর পাওয়া পর্যন্ত হাতিগুলো বর্তমানে একই স্থানে অবস্থান করছে। সেই সাথে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন বড়গোপ সীমান্তে বেশকয়েকটি গ্রামের লোকজন।
প্রসঙ্গত, গত বছরের ১৬ নভেম্বর রাতে একইভাবে সীমানা অতিক্রম করে ভারতের মেঘালয় পাহাড়ের চারটি বন্য হাতি তাহিরপুরের বড়গোপ টিলায় অবস্থান নিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller