1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৬৭২ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার। ছাতকে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ মার্চ ) দুুপুরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম সংলগ্ন বটেরখাল (নদীতে) দুইবোন গোছল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সুমাইয়া বেগম (৮) ও নাহিদা বেগম (৬) নামের ওই দুই’বোন কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের নজরুল ইসলামের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষ্ণনগর সকারী প্রাথমিক বিদ্যালয়ে যায় দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী সুমাইয়া বেগম ও প্রথম শ্রেনির শিক্ষার্থী নাহিদা বেগম। বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরে তারা পার্শ্ববর্তী বটেরখাল নদীতে গোছল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় দুই বোন। ঘটনার পর স্থানীয়রা বটেরখাল নদী থেকে শিশু দু’টির লাশ উদ্ধার করেন।

ঘটনাস্থলে খবর পেয়ে ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিন আলমের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত হন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার জহির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারা যাওয়া দুই শিশুর মধ্যে দ্বিতীয় শ্রেনির ছাত্রী সুমাইয়া বেগম একজন বাকপ্রতিবন্ধি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মারা যাওয়া দু’শিশুই তার বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller