1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

“হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৭৪০ বার পঠিত

ফরজুন আক্তার মনি, ( সম্পাদক ও প্রকাশক)।।

গতকাল ৮ মার্চে আন্তর্জাতিক নারী দিবস হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পালিত হয়েছে। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”।

আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশ কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে এই দিবসটি পালন করে। উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার এস এম মুরাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহমিনা বেগম, সভাপতি, নজরুল একাডেমি, এডভোকেট সায়লা খান, মানবাধিকার কর্মী।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারা বিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। তিনি বলেন, এ দেশের নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনি ভাবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে।

এছাড়াও আলোচনা সভায় কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তরা।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব জিএম হামিদুর রহমান, আরওআই, রিজার্ভ অফিস, হবিগঞ্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ জনাব মোঃ আল আমীন ও অত্র জেলা পুলিশে কর্মরত সকল নারী পুলিশ সদস্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller