1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৭, আহত অর্ধশতাধিক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৬৫৬ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের উলুকান্দি এলাকায় ২টি বাস ও ট্রাকের ত্রি-মুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। দূর্ঘটনায় আহত হয় অর্ধশতাধিক লোক। ঘটনার পর পরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। খবর পাওয়ার সাথে সাথে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনাকবলিত দুমড়ে মুচড়ে যাওয়া বাসগুলোর ভেতর থেকে আহত ও নিহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের উলুকান্দি এলাকায় পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪০৩৬৩) এ সময় সিলেটগামী আসিফ ক্লাসিক বাস (ঢাকা মেট্রো ব-১৫২৪৪০) এর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। একই সময় সিলেটগামী শ্যামলী বাস (ঢাকা মেট্রো ব-১৫২৫০৯) এসে দুর্ঘটনা কবলিত বাসটিকে ধাক্কা দেয়। এতে ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। এতহ হয়েছে আরো অর্ধশতাধিক লোক। নিহতদের পরিচয় সনাক্ত হয়নি। ঘটনার পরপরই স্থানীয় জনগণসহ সিএনজি শ্রমিকরা সড়ক অবরোধ করে। আহতদের অনেকেই সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। হবিগঞ্জ, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দুর্ঘটনার কারণে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িতপ্রাপ্ত কর্মকর্তা আরিফ জানান, দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে হিয়ে নিহত ও আহতদের উদ্ধার করি। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের কারো কারো হাত নেই, পা নেই। অনেককে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller