1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

মাধবপুর থেকে ২৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৬১৯ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার।:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি কষ্টিপাথর উদ্ধারের খবর পাওয়া গেছে। এর ওজন ২৭ কেজি ৯০০ গ্রাম। উদ্ধার হওয়া কষ্টিপাথরের ওই মূর্তিটির দাম প্রায় ২৮ কোটি টাকা বলে জানা গেছে।

রোববার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুণ সরকারের বাড়ির গোয়ালঘর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাড়ির মালিক অরুণ সরকারকেও (৫৫) আটক করা হয়েছে। অরুণ একই এলাকার অনুকূল সরকারের ছেলে।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মো. মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এর পর বিশাল আকৃতির কষ্টিপাথরটি উদ্ধার করা হয়।

এ সময় বাড়ির মালিক অরুণ সরকারকে আটক করা হয়।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, কয়েক বছর আগে অরুণের বাড়িতে পাকা ঘর বানাতে মাটি খোঁড়াখুঁড়ি করতে গিয়ে ওই কষ্টিপাথরের মূর্তিটি পাওয়া যায়। এর পর এটি গোপন স্থানে লুকিয়ে রাখেন তিনি। কিছু দিন আগ থেকে অরুণ মূর্তিটি বিক্রির চেষ্টা চালায়। মূর্তিটি তার বসতঘরের পাশে গরু রাখার গোয়ালে একটি চটের বস্তা দিয়ে ঢেকে রাখেন। তবে দরদামে বনিবনা না হওয়ায় বিক্রি হয়নি।

এরই মধ্যে পুলিশ গোপনসূত্রে মূল্যবান মূর্তিটি অরুণের হেফাজতে রয়েছে, এ খবর পুলিশ নিশ্চিত হয়ে যায়। এর পরই রোববার রাতে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধারে নামে পুলিশ। কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে অরুণের বসতঘরের পাশে গোয়ালঘরে মাটির ওপর চটের বস্তা দিয়ে মোড়ানো মূর্তিটি উদ্ধার করে।

সূত্রমতে, পরে মূর্তিটি কষ্টিপাথরের কিনা তা যাচাইয়ের জন্য ডাকা হয় স্বর্ণকারকে। উদ্ধার হওয়া মূর্তির মূল্য প্রায় ২৮ কোটি টাকা।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller