1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে বিশেষ অভিযান।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৮৫২ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।
সড়কের শৃঙ্খলা ফেরাতে, শব্দদূষণ কমাতে এসএমপি, ট্রাফিক বিভাগ কর্তৃক মার্চ’ ২০২২ খ্রিঃ মাসে সিলেট মহানগরী এলাকায় হাইড্রোলিক হর্ণের ব্যবহার বন্ধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কশিশনার ফয়সল মাহমুদ পিপিএম, বলেন সাধারণভাবে শব্দের মানমাত্রা ৪০ থেকে ৪৫ ডেসিবল। তার চেয়ে বেশি মাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি লোপ, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ সৃষ্টিসহ নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। আর হাইড্রোলিক হর্ন ১০০ ডেসিবলের বেশি মাত্রার শব্দ সৃষ্টি করে। আর এই শব্দদূষণ সৃষ্টিতে হাইড্রোলিক হর্ন ব্যাপক ভূমিকা রাখছে।

তিনি আরো বলেন হাইড্রোলিক হর্নের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হলে, এটা যে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, এই বিষয়টি সবাইকে বোঝাতে হবে। বিশেষ করে যানবাহনের মালিক ও চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিতে হবে। ইতোমধ্যে ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট বেশ কয়েকটি উদ্যেগ গ্রহণ করেছে তন্মধ্যে প্রতি দুই মাস পর পর “ট্রাফিক পক্ষ পালন” চালক ও পথচারীদের নিয়ে পথসভা, মাইকিং ও লিফলেট বিতরণসহ জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছেন। সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪০ ধারা অনুযায়ী যদি কোন ব্যক্তি শব্দ নিয়ন্ত্রনের মাত্রা বা সমজাতীয় অন্য কিছু পরিবর্তন করেন, তবে ৮৪ ধারা অনুযায়ী তিনি অনাধিক ৩ (তিন) বৎসরের কারাদন্ড তবে অন্যূন ১(এক) বছর, বা অনাধিক ৩ (তিন) লক্ষ টাকা অর্থদন্ড, বা উভয় দন্ডে দন্ডিত হবেন। তবে এসএমপি, ট্রাফিক বিভাগ হাইড্রোলিক হর্ণ ব্যবহার বন্ধের জন্য ১ম বার অপরাধের ক্ষেত্রে ১৫,০০০/- ও ২য় বার একই অপরাধের ক্ষেত্রে ৩০,০০০/- টাকা জরিমানা নির্ধারণ করেছে। গত মার্চ’২০২২ মাসে সিলেট মহানগরীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের জন্য মোট ২৫ টি যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন’২০১৮ অনুযায়ী প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং মোট ১৭ টি যানবাহন ডাম্পিং করা হয়েছে। ফয়সল মাহমুদ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আরো বলেন ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট সড়কের শৃঙ্খলা ফেরাতে আপ্রান চেষ্টা ও অভিযান অব্যাহত রেখেছে, এতে মহানগরীর সম্মানিত নাগরিকদের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller