1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট ৩ এর প্রাতিষ্ঠানিকীকরণের বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫২ বার পঠিত

ফরজুন ডাক্তার মনি,(সম্পাদক ও প্রকাশক)।।গতকাল ০৭/৯/২০২২ ইং রোজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে “লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট -৩ (এলজিএসপি-৩) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি; প্রকল্পের সাফল্যগাথা ও অর্জনসমূহ প্রকাশ ও প্রচারে উৎসাহিত করা; স্থানীয় সরকার প্রতিষ্ঠান কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতা ও বরাদ্দের সুষম বন্টন নিশ্চিতকরণে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ; লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট ৩ (এলজিএসপি-৩) এর অর্জনসমূহ টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণের ভবিষ্যৎ করণীয় বিষয়ে সুপারিশ প্রণয়ন” বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ইসরাত জাহান এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার বিজেন ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, প্রমুখ। এসময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি এবং সভাপতি তাদের বক্তৃতায় জানান যে, “এলজিএসপি-৩ প্রকল্পের অর্থ সঠিক ভাবে ব্যবহার করতে হবে এবং কোনো প্রকল্পেই কোন অনিয়মের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না”।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller