1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাইসাইকেলে শোভাযাত্রা ও প্রতীকী অনশন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১০ বার পঠিত

 

শেখ শফিকুর রহমান শফিক,বানিয়াচং।।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিনিয়র সহকারি সম্পাদক ও কলামিস্ট দেবব্রত চক্রবর্তী বিষ্ণুর উদ্যোগে প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ টাউন হল থেকে শতাধিক বাইসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু করে দুপুর দেড়টায় বানিয়াচংয়ে রামনাথ বিশ্বাসের পৈত্রিক বাড়ি বিদ্যাভূষণ পাড়ায় এসে অবস্থান করেন সাইক্লিস্টরা। পরে প্রতীকী অনশনে গিয়ে যোগদেন তারা। দিনাজপুর, সিলেট, বি.বাড়িয়া ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বাইসাইকেলে শোভাযাত্রায় যোগদিয়ে এ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করা হয়।

প্রতীকী অনশনে সভাপতিত্ব করেন দেবব্রত চক্রবর্তী বিষ্ণু। আলমগীর রেজা ও সঞ্জয় ভট্টাচার্যের সঞ্চালণায় অনশনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, ভুপর্যটক ও লেখক আশরাফ উজ্জামান উজ্জল, কবি শাহেদ কায়েস, সাংবাদিক রাজীব নূর, মোস্তাফিজুর রহমান রুপম, চন্দ্রাবতী, সাহিত্যিক রুমা মোদক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

বক্তাগণ বলেন, ভুপর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িটি দখল করে রেখেছে আলবদর পরিবারের সদস্য আব্দুল ওয়াহেদ। তিনি বিভিন্ন জালিয়াতির মাধ্যমে এতদিন যাবত বাড়িটি দখল করে রেখেছেন। অবিলম্বে সেই বাড়িটি দখলমুক্ত করে রামনাথ বিশ্বাসের নামে গণগ্রন্থাগারসহ মিউজিয়াম স্থাপন করতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller