1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৭৭০ বার পঠিত

ফরজুন আক্তার মনি :- হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার পৌরসভা গেইট থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত র‍্যালীতে নানা স্লোগান দিয়ে মুখরিত করা হয়েছে পৌর নগর। র‍্যালি শেষে পৌর সভায় এক আলোচনা সভা হয় অনুষ্ঠিত হয়েছে।উক্ত র‍্যালিতে যোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ,সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,প্যানেল চেয়ারম্যান জাহেদ আহমেদ চৌধুরী সহ কয়েকজন। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কমিশনার ও পৌরসভার বিভিন্ন পদে দায়িত্ব থাকা কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। পৌর মেয়র বক্তব্যে জানান,এ পৌর শহর আমাদের সকলের,আমরা সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালালে খুবই দ্রুত একটি উন্নত নগর,ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা শহর উপহার দেওয়া সম্ভব। আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন।যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না,বাড়ির আঙ্গিনায় কোথাও পানি জমতে দিবেন না।মশারী টাঙিয়ে ঘুমাবেন।আশপাশের বাসাবাড়িতে মেসেজ দিয়ে সচেতনতা গড়ে তুলবেন।র‍্যালিতে নানা স্লোগান দিয়ে মুখরিত করা হয় শহর টি।স্লোগানে শুনা যায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন,পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ুন, মশার প্রজনন স্থল ধ্বংস করুন,আমাদের শহর আমরাই সাজাই,পরিষ্কার নগর গড়ি,ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন ২০২৩ সফল করি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller