1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেখ হাসিনার সমাবেশে জনসমুদ্র

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭২ বার পঠিত

ফরজুন আক্তার মনি,গত ২০ ডিসেম্বর বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সভাপতি, বাংলাদেশ আওয়ামিলীগ ও প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন।সভা মঞ্চ ছিল শক্তিশালী বেষ্টনী দ্বারা আবদ্ধ। জনসভার চতুর্দিকে মহড়ায় ছিলেন প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা – কর্মচারী।সিলেটের বিভিন্ন জেলা উপজেলা থেকে আওয়ামিলীগ,মহিলা আওয়ামিলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী নৌকা স্লোগান দিয়ে আগমনে মুখরিত করেন।সিলেটের বিভিন্ন আসন থেকে নৌকা মনোনীত প্রার্থীরা মঞ্চে বক্তব্য প্রদান করেন।তারা বক্তব্যে জানান,দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা কে আবারও জয়যুক্ত করুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনার জন্য জনসভা ছিল গভীর আগ্রহে।জনসভা দেখা যাচ্ছিল এক জনসমুদ্র।জনসভা উৎসব মুখর করেছেন সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,মন্ত্রী,প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা,বাংলাদেশ আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ,শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি এমপি ,বিভিন্ন সেক্টরের সাংবাদিক বৃন্দ,স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বৃদ্ধ নারীপুরুষ।নেতাকর্মীদের মাথায় ছিল দলীয় নামে ক্যাপ। অবশেষে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সভাটি সফল ও স্বার্থক করে তোলেন।মঞ্চে শেখ হাসিনা বক্তব্যে জানান,একটি অনুন্নয়ন দেশ সমৃদ্ধশালী দেশ পরিণত করেছি। নারীদের অধিকার সহ মানুষ কে শান্তিপূর্ণ ভাবে বসবাস করার যোগ্য করে তুলেছি।প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক ও বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার উপযোগী করে তুলেছি।পদ্মাসেতু, মেট্রোরেল, ওভারব্রিজ, মসজিদ মাদ্রাসা, স্থলপথ,জলপথ সহ দেশের নানা উন্নয়নের কথা তুলে ধরেন।দেশ আর উন্নত, সন্ত্রাস মুক্ত,ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানিয়েছেন।অবশেষে দেশ ও দেশবাসীর মঙ্গল কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller