1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

হবিগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আবু জাহির সহ ২শ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১০০০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জ – ৩ আসনের চতুর্থ বারের মতো নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির কে প্রধান আসামি করে গুলিবিদ্ধ রিপন শীল হত্যা মামলা দায়ের করা হয়েছে । বৃহস্পতিবার (১৫ আগস্ট ) নিহতের মাতা রুবী শীল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করা হয় । হবিগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলম এ প্রতিনিধিকে জানান , এ মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে প্রায় ২ শ জনকে অজ্ঞাত নামা হিসেবে আসামি ভুক্ত করা হয়েছে । থানা সূত্রে আরো জানা যায় , সাবেক এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির ছাড়া ও তার একমাত্র ছেলে ব্যারিস্টার ইফাত জামিল , ভাতিজা মহসিন মিয়া এবং তার ব্যক্তিগত সহকারী সুদীপ দাস , জেলা আ’লীগের সহ-সভাপতি শেখ শামসুল হক , সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী , জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর সভা মেয়র মোঃ আতাউর রহমান সেলিম , জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট শংখ শুভস্কর রায় , জেলা আ’লীগের নেতা মিজানুর রহমান শামীম , জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী , সাবেক সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম , লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মুশফিউল আলম আজাদ , হবিগঞ্জ সদর আ’লীগের সভাপতি আব্দুর রহমান , বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান , জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন , সাবেক ছাত্র লীগের সভাপতি সাইদুর রহমান , সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ে নেতাকর্মীদের নাম রয়েছে । গত ৪ আগস্ট দুপুর ১২ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মিছিল বের হয় । উক্ত মিছিলটি টাউন হলের কাছে পৌঁছলে , সেখানে অবস্থানরত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে তুমুল সংঘর্ষ বাঁধে । এক পর্যায়ে ছাত্র – জনতাকে লক্ষ্য করে আওয়ামী লীগ নেতাকর্মীদেরন ছোঁড়া গুলিতে পথচারী রিপন শীল বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । রিপন শীল আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা দেন। ঘটনাস্থলে রিপন শীলকে বাঁচাতে গিয়ে তার ভাই শিপন শীলের পেটে গুলিবিদ্ধ হয় । এ-সময় আসামীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র মোঃ হামজা সহ অনেক ছাত্র – জনতা ইটপাটকেল সহ গুলিবিদ্ধ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller